হলিউডে বেতনবৈষম্য নিয়ে মুখ খুললেন গেম অব থ্রোনস তারকা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

ফ্যান্টাসি সিরিজ গেম অফ থ্রোনস-এ খ্যাতি অর্জন করা এমিলিয়া ক্লার্ক সম্প্রতি তার নতুন ধারাবাহিক পনিস-এ কেন্দ্রীয় চরিত্রে অন্য একজন নারীর সঙ্গে কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। ক্লার্ক বলেন, এই প্রজেক্টের কাজের ধরন আগের সব প্রজেক্টের থেকে ভিন্ন, কারণ এতে দুই নারীর মধ্যে আবেগঘন বোনের সম্পর্ক দেখানো হয়েছে, যা পর্দায় খুব কম দেখা যায়।

অভিনয় ও খ্যাতি থাকা সত্ত্বেও তিনি লিঙ্গবৈষম্য, বিশেষ করে বেতনবৈষম্য এখনও বিদ্যমান উল্লেখ করেছেন, তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হচ্ছে। গেম অব থ্রোনস খ্যাতির সময় তিনি অনুভব করেছিলেন, মানুষের নজর মূলত উইগ ও ফ্যান্টাসি পোশাকের কারণে, যা বাস্তব অভিনয়ের সঙ্গে সম্পর্কিত নয়।

ক্লার্ক বলেন, এখন খ্যাতি কমায় তিনি বেশি স্বস্তি বোধ করেন এবং মূল প্রেরণা হলো কাজের আনন্দ ও অভিনয়ের নতুন অভিজ্ঞতা উপভোগ করা।