আমাদের জনপ্রিয়তা দেখে একটি দল অপপ্রচার করছে: আব্দুল বাতেন
ঢাকা-১৬ আসনের ১১ দলের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন বলেছেন জামায়াত ইসলাম কখনো টাকা দিয়ে ভোট কিনে না বরং জনগণ ভালোবেসে তাদের ভোট দেয়। যারা এসব অভিযোগ আনছে তা পুরোপুরি ভিত্তিহীন। আসলে আমাদের জনপ্রিয়তা দেখে একটি বড় দলের পক্ষ থেকে এসব অপপ্রচার করা হচ্ছে। অথচ আমরা তাদের বিরুদ্ধে কোন পাল্টা অভিযোগ করিনি।
আমরা একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চাই। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার অধিকার আদায় করতে পারে। আজ বুধবার রাজধানীর মিরপুরে একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুল বাতেন বলেন, আমার নির্বাচনী আসন পল্লবী-রুপনগর এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে। এরমধ্যে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধান করবো। ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমার এখানে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান, ভালো হাসপাতালসহ উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে মানুষ চরম ভোগান্তিতে জীবন যাপন করছে। আমি নির্বাচিত হলে এসব বিষয়ে কাজ করবো। তিনি আরো বলেন, মিরপুরে দাঁড়িপাল্লার জোয়ার দেখে অনেকেরই মন খারাপ।
তারা আমাদের নিয়ে নানান প্রগান্ডা প্রচার করছে। ভোটরা জানে জামায়াত ইসলামের আর্দশ কেমন। তারা আগামি ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তা প্রকাশ করবে।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ আসন পরিচালক নাসির উদ্দিন, পল্লবী থানা দক্ষিণ সভাপতি ও আসন সদস্য সচিব আশরাফুল আলম, মহানগর প্রচার বিভাগের সদস্য আদনান কাফি ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন