‎জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরেঃ পানি সম্পদ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

খাগড়াছড়ির রামগড়ে সামাজিক, মানবিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন হাজী মোঃ নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২৬’-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।


ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হক মানিকের আয়োজনে গত ১৫ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চলে এ নিবন্ধন কার্যক্রম। এতে ৩০০-এরও বেশি অ্যাথলেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।


আয়োজকরা জানান, আগামী ৭ আগস্ট ২০২৬, শুক্রবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।


প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য টি-শার্ট, ক্যাপ, সনদপত্র, সকালের নাস্তা ও পানি সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিযোগিতায় ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী অ্যাথলেটদের জন্য থাকছে আকর্ষণীয় বিশেষ পুরস্কার।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ সমাজকে সুস্থ জীবনধারা, খেলাধুলা ও শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করা এবং মাদক, সন্ত্রাস, জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিই এ আয়োজনের মূল লক্ষ্য।


এদিকে, নিবন্ধন সম্পন্ন হওয়ায় সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দৌড় ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।