চ্যাম্পিয়নস লিগ জিতে ২০৫৮ কোটি টাকা পেল পিএসজি, বাকি ক্লাবের কত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ :
চ্যাম্পিয়নস লিগ জিতে ২০৫৮ কোটি টাকা পেল পিএসজি

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে উয়েফার পুরস্কার অর্থের তালিকায় শীর্ষে উঠেছে পিএসজি। নতুন ফরম্যাটের প্রতিযোগিতায় মোট ২.৪৭ বিলিয়ন ইউরো পুরস্কার তহবিল থেকে তারা পেয়েছে সর্বোচ্চ ১৪৪.৪ মিলিয়ন ইউরো (প্রায় ২০৫৮ কোটি টাকা)। ফাইনালিস্ট ইন্টার মিলান পেয়েছে ১৩৬.৬ মিলিয়ন ইউরো। নতুন ফরম্যাটে অন্তত সাতটি দল ১০০ মিলিয়ন ইউরোর বেশি আয় করেছে। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে কম পেয়েছে ম্যানচেস্টার সিটি (৭৬ মিলিয়ন ইউরো)। সবচেয়ে কম আয় করেছে স্লোভান ব্রাতিস্লাভা। ইউরোপা লিগ জিতে টটেনহ্যাম পেয়েছে ৪১ মিলিয়ন ইউরো, আর কনফারেন্স লিগ জিতে চেলসি পেয়েছে ২১.৮ মিলিয়ন ইউরো।