/ বাণিজ্য
একতরফাভাবে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ হয়েছে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ
:
18 জানুয়ারী01 2026, 04:18 দুপুর
একতরফাভাবে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ হয়েছে
অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই সরকার অত্যাবশ্যকীয় ওষুধের হালনাগাদ তালিকা অনুমোদন দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি (বাপি)। বাপির মহাসচিব ডা. মো. জাকির হোসেন বলেন, অত্যন্ত কারিগরি ও বাস্তবভিত্তিক এই সিদ্ধান্ত নেওয়ার আগে শিল্প সংশ্লিষ্টদের, এমনকি বাপিকেও জানানো হয়নি।
তিনি জানান, ৮ জানুয়ারি সরকার অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় ১৩৫টি নতুন ওষুধ যুক্ত করেছে, ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি। এসব ওষুধের দাম সরকার নির্ধারণ করবে এবং প্রতিটি ওষুধ কোম্পানিকে উৎপাদনের অন্তত ২৫ শতাংশ রাখতে হবে এই তালিকা থেকে। তবে সরকার বলছে, আন্তর্জাতিক মান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন