সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।

 

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গু'লির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজিজ আহমেদকে আসামি করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, তিনি মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন।

 

চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বিদেশে থাকা অন্য প'লা'ত'ক আসামিদেরও দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।